দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে গিয়ে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ মে) বেলা এগারোটার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাজেশ রাজশাহী জেলার পুটিয়া এলাকার শরৎ কুমার পালের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাজেশ তার এক চাচাতো ভাই ও ভগ্নিপতি কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল সাগড় নীড়ে ওঠেন।
সকাল ১০টার দিকে তারা সমুদ্রে গোসলে নামেন। পরে রাজেশ সমুদ্রের ঢেউয়ের তোড়ে একটু গভীরে গিয়ে ডুবে যায়।

এ সময় স্বজনদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কে