দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনীতে নানার দোকানের হালখাতার মিষ্টি নিয়ে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তাছনিয়া খাতুন নামে আড়াই বছর বয়সি এক শিশু নিহত হয়েছেন। দ্রুতগতির স্টিয়ারিং গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।
নিহত তাছনিয়া খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামের প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে।
শনিবার (১০ মে) সকাল ১১টার দিকে কাজীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাসনিয়া তার নানার দোকানে হালখাতার মিষ্টি নিয়ে দৌঁড়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় ইঞ্জিনচালিতএকটি ষ্টেয়ারিং গাড়ী তাকে দ্রুত চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটিদল সেখানে পৌঁছেছে।
কে