দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার (৯ মে) সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক মো. মাঈনউদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী ২৬ মে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদলত পুলিশের পরিদর্শক আ. কাইউম খান জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলা শুনানি শেষে কারাগারে প্রেরেণের আদেশ দিয়েছে আদালত। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট ৫টি মামলা রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায় পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থা নেয় তার কর্মী ও সমর্থকসহ এলাকাবাসী।
এসময় আশপাশের মসজিদগুলোকে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ এসে কয়েকটি স্থানে ব্যারিকেট দিয়ে সড়ক অবরোধ সৃষ্টি বিক্ষোভ শুরু করে। পরে বিপুল সংখ্যক পুলিশ এসে বাড়ির আশেপাশে অবস্থান নেয়। এসময় আইভী আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেন তিনি রাতে নয় দিনে যাবেন। প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরএ