দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে জামালপুর কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইদ্রিস আলী (৫৭) নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইদ্রিস আলী জেলার ত্রিশাল উপজেলার মিরাপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তিনি নগরীর পাটগুদাম (দুলদুল ক্যাম্প) এলাকায় বোনের বাড়িতে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।
তিনি বলেন, ইদ্রিস আলীর কোনো সন্তান নেই। স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। এমতাবস্থায় গত এক বছর ধরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম (দুলদুল ক্যাম্প) এলাকায় বোনের বাড়িতে থাকতেন। রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। এরইমধ্যে তিনি স্টোক করেন। মানসিকভাবেও হতাশাগ্রস্ত হয়ে পড়েন। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে পাটগুদাম এলাকা পর্যন্ত আসতেই ট্রেনের নিচে মাথা পেতে দেন তিনি। এতে মাথা কেটে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএ