দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গভীর রাতে রাস্তা ব্লক করে ডাকাতি চেষ্টার ঘটনায় পাঁচ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চাঞ্চল্যকর ওই ঘটনার ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করে পুলিশ। মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় তিনটি দেশীয় ধারালো অস্ত্র।
গ্রেপ্তাররা হলেন— পটুয়াখালী জেলার ফজর আলীর ছেলে মো. কামাল ওরফে সিএনজি কামাল, একই জেলার খলিল সরদারের ছেলে ইসমাঈল সরদার ও শাহ আলম মোল্লার ছেলে রাসেল মোল্লা এবং মাদারীপুর জেলার কাঞ্চন বেপারীর ছেলে রমজান বেপারী ও সারোয়ার হোসেনের ছেলে লিমন মাতিব্বত। তারা সকলেই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
বুধবার (৭ মে) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সামছুল আলম সরকার।
তিনি জানান, গ্রেপ্তাররা পেশাদার ডাকাত এবং ইতঃপূর্বে তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
উল্লেখ্য, সোমবার রাত ২টার দিকে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতিচেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাত চক্রের তৎপরতা ধরা পড়েছে গাড়ির ড্যাসবোর্ড ক্যামেরায়। তবে গাড়িচালকের দক্ষতায় অল্পের জন্য গাড়িয়ে সরিয়ে রক্ষা যায় যাত্রীরা। চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
ড্যাশক্যাম ফুটেজে দেখা যায়, ডাকাত চক্রটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাছপালা ফেলে ব্লক করে রেখেছে। এসময় রাস্তা ধরে এগিয়ে গেলে ডাকাতের কবলে পড়ে গাড়িসহ যাত্রীরা। আশপাশ থেকে প্রথম ৪ জন ও পরে আরও দুইজন ডাকাত বের হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তবে এসময় ডাকাতের কবলে পড়া গাড়ির চালক পেছনের দিকে গাড়ি চালিয়ে নিয়ে রক্ষা পায়।
/অ