দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীর নাটোরে ডাকাতির ঘটনায় বরিশালের পিরোজপুর থেকে সিআইডি ও পুলিশের যৌথ অভিযানে ইব্রাহিম হোসেন (২৬) ও আল আমিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লক্ষীদিয়া বাড়ৈখালি গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইব্রাহিম হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার কয়রা গ্রামের বাসিন্দা শরীফুল ইসলামের ছেলে এবং আল আমিন একই গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা গেছে, নাটোর সদর থানায় দায়েরকৃত একটি ডাকাতির মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য গোপন সংবাদের ভিক্তিতে ইন্দুরকানী থানা পুলিশের সহায়তা নিয়ে নাটোর থেকে আসা সিআইডি লক্ষীদিয়া গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, সম্প্রতি লক্ষীদিয়া গ্রামে চুরি ও ডাকাতির ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। এসব অপরাধের পেছনে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ উঠেছে।
গ্রেপ্তারকৃতদের আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত বাড়ির মালিক জাহিদুল ইসলাম হাওলাদারের গতিবিধিও স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরেই সন্দেহজনক বলে দাবি করেছেন।
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, নাটোরের একটি ডাকাতি মামলার এক আসামি পালিয়ে এসে ইন্দুরকানীতে আশ্রয় নিয়েছিল। নাটোর থেকে সিআইডি এসে আমাদের সহায়তা নিয়ে আসামিদের গ্রেপ্তার করে। তাদের আইনি প্রক্রিয়া শেষে নাটোরে নিয়ে যাওয়া হয়েছে।
কে