• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার
  • টেকনাফ
ঈদুল আজহা

স্বদেশে ফিরতে নামাজ শেষে বিশেষ দোয়া রোহিঙ্গাদের

দেশ টিভি ডেস্ক
  ২৯ জুন ২০২৩, ১৬:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

স্বদেশে ফেরার আকুতি জানিয়ে ঈদুল আজহার নামাজ শেষে মোনাজাত করেছেন উখিয়া-টেকনাফে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গারা। এ সময় নিজ দেশের মাটিতে দাফন করা স্বজন ও ২০১৭ সালের নিপীড়নে নিহতদের স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন মোনাজাতরত রোহিঙ্গারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নামাজ আদায়ের পর রোহিঙ্গারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। এরপর গরু জবাইয়ে যোগ দিয়ে ভাগ-বণ্টন করেন আশ্রিতরা।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টা হতে ভিন্ন ভিন্ন সময়ে উখিয়া-টেকনাফের শরণার্থী ক্যাম্পে ছোট-বড় মসজিদে পবিত্র ঈদুল আজাহার নামাজ আদায় করেছেন রোহিঙ্গারা।

ঈদের দিন সকাল থেকে রোহিঙ্গা ক্যাম্পের কিছু অংশে বেলুন আর ঈদ মোবারক লেখা ব্যানারে গেট দিয়ে রং-বেরঙে সাজানো হয়েছে। এসব ক্যাম্পে কিশোর-কিশোরী ও শিশুরা সকাল থেকেই সেজেগুজে, নতুন জামা-কাপড় পরে রাস্তায় হৈ-হুল্লোড় আর আনন্দে মেতে ওঠে। অনেক যুবক ও বয়স্করাও নতুন জামা, গেঞ্জি, লুঙ্গি, পাঞ্জাবি, মাথায় টুপি ও চশমা পরে দলবেঁধে একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন। আবার বাড়ি বাড়ি গিয়ে আত্মীয়-স্বজনদের খোঁজ-খবর নিচ্ছেন।

শালবাগান ক্যাম্পর রোহিঙ্গা নেতা বদরুল ইসলাম বলেন, শরণার্থী জীবন কঠিন। নিজ দেশে থাকতে আমরা গরু কোরবানি দিতে পেরেছি। শরণার্থী হয়ে আসার পর আমরা সেই আগের মতো কুরবানি করতে পারি না। গত বছর কুরবানি ঈদে ২৬-২৭ নম্বর ক্যাম্পে দাতাসংস্থার পক্ষ থেকে কুরবানির সময় গরু দিলেও এবার কোনো সংস্থার পক্ষ থেকে আমরা গরু বা ছাগল পাইনি। দিন দিন দাতা সংস্থার পক্ষ থেকে খাদ্যসহায়তা কমিয়ে ফেলেছে। আমরা আর শরণার্থী হয়ে থাকতে চাই না, আমরা মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে নিজ দেশে ফিরতে চাই। ঈদুল আজহার নামাজ শেষে ক্যাম্পে বিশেষ মোনাজাতের মাধ্যমে সে দোয়া কামনা করা হয়েছে।

টেকনাফ চাকমারকুল ক্যাম্পের রোহিঙ্গা নেতা আজিজুল হক বলেন, শরণার্থী হয়ে আশ্রয় নেওয়ার পর অন্যান্য বছরের মতো এবারও ক্যাম্পে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ঈদের নামাজ শেষে দোয়ায় মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে যেন স্বদেশ ফেরত যেতে পারি সেই কামনা করেছি। মিয়ানমার আমাদের নিজ দেশ হওয়ার পরও আমরা শরণার্থী শিবিরের ঈদ উৎযাপন করলাম এর চাইতে কষ্টকর ও বেদনাদায়ক আর কিছু হতে পারে না।

উখিয়ার শরণার্থী শিবিরের রোহিঙ্গা নেতা ডা. জুবায়ের বলেন, আমরা মিয়ানমারের আরকান রাজ্যে বিভিন্ন আয়োজনের মাধ্যমে প্রতি বছর ঈদ উৎযাপন করতাম। একে-অপরের বাড়িতে যেতাম, নিজেরা কুরবানির গরু কিনে তা জবাই করে গরিব অসহায়সহ স্বজনদের কাছে মাংস-রুটি পাঠাতাম। আজ শরণার্থী হয়ে অন্যদের সাহায্য নিয়ে আমরা কুরবানি ঈদ উৎযাপন করলাম। শরণার্থী জীবন আমাদের আর ভালো লাগে না। আমাদের ছেলেমেয়েদের মাঝে ঈদে আনন্দ দেখা দিলেও আমরা দুঃখ নিয়ে ঈদ কাটাচ্ছি।

এ সময় তিনি বিশ্বনেতাসহ মিয়ানমার সরকারের উদ্দেশ্যে বলেন, আমাদের জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব, নিজের বসবাসের বাড়িঘর ও জমি, সম্পত্তি ফেরত, জীবিকা ও চলাচলের অধিকার, নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সময়ে প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশ মিয়ানমারের ফেরার সুযোগ দিন। স্বদেশের ফেরার আকুতি কবুলে ঈদের নামাজ শেষে বিশেষ দোয়া কামনা করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা বলেন, টেকনাফ শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গারা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করেছে। সকাল থেকে ক্যাম্পের ভেতর রোহিঙ্গা কিশোর-কিশোরী যুবক ও বয়স্করা নতুন কাপড় পরে বেড়াচ্ছেন। গরু জবাই করে ভাগ-বণ্টন করে যার যার ঘরে সেগুলো নিয়ে যান। ঈদ উপলক্ষে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ বলেন, শান্তিপূর্ণভাবে রোহিঙ্গা ক্যাম্পে ঈদের নামাজ সম্পন্ন হয়েছে। ক্যাম্পে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক দৃষ্টি রয়েছে।

উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে সাড়ে ১২ লাখের অধিক রোহিঙ্গা জনগোষ্ঠী অবস্থান করছেন। ২০১৮ সালে আট লাখের বেশি রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে পাঠিয়েছিল বাংলাদেশ সরকার। এর মধ্যে ৭০ হাজার রোহিঙ্গাকে এ পর্যন্ত বাছাই করেছে মিয়ানমার। কিন্তু এখনো কোনো রোহিঙ্গাকে মিয়ানমার সরকার ফেরত নেয়নি। পরবর্তীসময় মিয়ানমার সরকারের নানা কৌশলে তারা প্রত্যাবাসন প্রক্রিয়া এড়িয়ে গেলেও বাংলাদেশ সরকারের তৎপরতা ও আন্তর্জাতিক মহলের চাপ অব্যাহত রেখেছে।

  • টেকনাফ
  • ঈদ
  • রোহিঙ্গা
  • মোবারক
  • ব্যানার
এ সম্পর্কিত আরও খবর
রোহিঙ্গাদের খাদ্য রেশন ৮ থেকে বাড়িয়ে ১০ ডলার
রোহিঙ্গাদের খাদ্য রেশন ৮ থেকে বাড়িয়ে ১০ ডলার
মাদরাসায় শিক্ষকতার আড়ালে আস্তানা গড়েন আরসা কমান্ডার
মাদরাসায় শিক্ষকতার আড়ালে আস্তানা গড়েন আরসা কমান্ডার
রোহিঙ্গা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে অর্ধশত বসতি
রোহিঙ্গা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে অর্ধশত বসতি
নৌকায় মালয়েশিয়া যাত্রা, সাগরে ভাসছে ১৮৫ রোহিঙ্গা
নৌকায় মালয়েশিয়া যাত্রা, সাগরে ভাসছে ১৮৫ রোহিঙ্গা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।