দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত মহাসাগরে ১৮৫ রোহিঙ্গা শরণার্থী নিয়ে ভাসছে একটি নৌকা। ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এবং উপকূলীয় দেশগুলোর সীমান্তে কড়া নজরদারির কারণে তারা ঢুকতে পারছে না কোনো দেশে। ফলে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন তারা। এরই মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
এদের অনেকের অবস্থা এখন সংকটাপন্ন জানিয়ে সতর্ক করে তাদের জরুরি ভিত্তিতে উদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
এসব রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশ থেকে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাওয়ার উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু ইঞ্জিন বিকল হয়ে এখন তারা সাগরে ভাসছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) গত শনিবার জানায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে দুর্দশার মধ্যে পড়ে থাকা প্রায় ১৮৫ জন রোহিঙ্গাকে দ্রুত উদ্ধারের প্রয়োজন। যাদের বেশির ভাগই নারী ও শিশু।
ইউএনএইচসিআর সতর্ক করে বলেছে, সময়মতো উদ্ধার ও নিরাপদ স্থানে পৌঁছানো ছাড়া উপকূলীয় দেশগুলোর নজরদারিতে আরও অনেক রোহিঙ্গা মারা যেতে পারে। মানবিক বিপর্যয় ও প্রাণহানি ঠেকাতে উপকূলীয় দেশগুলোর পক্ষ থেকে উদ্ধার তৎপরতা বাড়ানোর আহ্বানও জানিয়েছে তারা।
গত এক বছরে এই রোহিঙ্গা শরণার্থীসহ ৫৭০ জনেরও বেশি মানুষ সমুদ্রে ডুবে মারা গেছে বা নিখোঁজ হয়েছে। ইউএনএইচসিআর জোর দিয়ে বলেছে, জীবন বাঁচানোর জন্য সময়মতো প্রচেষ্টার মাধ্যমে একটি বড় ট্র্যাজেডি প্রতিরোধ করা যায়।
সূত্র: আলজাজিরা
এও