দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরগুনার আমতলীতে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়েছে। এতে প্রাণে রক্ষা পেয়েছেন অন্তত ৯ যাত্রী। তবে এ ঘটনায় এক শিশু যাত্রী সামান্য আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ মে) ভোররাতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলার ঘটখালি বাজার সংলগ্ন উর্শিতলা সিএনজি স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ঢাকা থেকে কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের একটি বাস উর্শিতলা সিএনজি স্টেশনের সামনে পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে ৮ থেকে ৯ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে এ শিশু যাত্রী সামান্য আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুকুরে পানি কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
আরএ