দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালগঞ্জে ভারতীয় ২৬৪ বোতল মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো— জামালগঞ্জ সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবিদ আলীর ছেলে মো. সাকিবুর (৩২), মৃত সমসের আলীর ছেলে মো. জুনেল মিয়া (৩২) ও আব্দুর রাজ্জাকের ছেলে সাজমুল (২৪)।
জানা যায়, রোববার ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ সাচনা বাজার ইউনিয়নের দুলর্ভপুর হাজিপাড়া গ্রামের পাশে রক্তি নদীতে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ১৬৮ বোতল (৩৭৫ এমএল) ও ৯৬ বোতল (১৮০ এমএল) মদের বোতলসহ মোট ২৬৪ বোতল ভারতীয় মদ জব্দ ও ৩ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় বিভিন্ন ধরনের ২৬৪ বোতল মদসহ ৩ জন ব্যবসায়ীকে গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত নৌকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে।
আরএ