দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আলোচিত ফোর মার্ডার মামলার এক যুগ পর নাজিমউদ্দিন (২৭) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।
রোববার (৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার গোবিন্ধল সরকার পাড়া কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে পুলিশ।
পুলিশ জানায়, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি সিংগাইরের গোবিন্ধল গ্রামে ঘটে চাঞ্চল্যকর চার খুনের ঘটনা। ঘটনার পাঁচ মাস পর একই বছরের ৫ আগস্ট এ বিষয়ে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হওয়ায় আদালত নাজিমউদ্দিনের লাশ উত্তোলনের আদেশ দেন।
আদালতের ওই আদেশের পরিপ্রেক্ষিতে রোববার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিক, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে. ও. এম. তৌফিক আজম ও সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা।
সিংগাইর থানার ওসি জে.ও.এম. তৌফিক আজম জানান, বিচারের স্বার্থে আদালতের নির্দেশে নাজিমউদ্দিনের দাঁত, মাথার খুলি ও অন্যান্য হাড়গোড় সংগ্রহ করে সিআইডির ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। প্রাপ্ত ডিএনএ রিপোর্টের ভিত্তিতে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, দীর্ঘ এক যুগ পর কবর থেকে লাশ উত্তোলন দেশের বিচারব্যবস্থায় একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যা ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর অঙ্গীকারের প্রতিফলন।
আরএ