দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকায় মাত্র আধা ঘণ্টার শিলাবৃষ্টিতে বোরো ধান ও আমসহ বিভিন্ন সবজির ক্ষেত এবং বাড়িঘরের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে শুরু হওয়া হঠাৎ শিলাবৃষ্টিতে চাষিদের স্বপ্ন যেন মুহূর্তেই ভেঙে পড়ে। মাত্র ১৫ থেকে ২০ মিনিট চলমান শিলাবৃষ্টিতে এলাকায় ফসলের অনেক ক্ষতি হয়েছে।
স্থানীয় কৃষকরা জানায়, শিলার আঘাতে ধান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকা ধানের শিষ থেকে ধান ঝরে পড়ে গেছে মাঠজুড়ে। এছাড়া আম ও লিচু গাছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পার্বতীপুর ইউনিয়নের মিজানুর রহমান নামে এক কৃষক জানান, দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়। প্রথম দিকে হালকা বাতাস শুরু হয় কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয় ব্যাপক ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি। এতে ফসলসহ বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।
গোমস্তাপুর উপজেলার কৃষি কর্মকর্তা তানভির আহমেদ সরকার বলেন, মাত্র কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে চাষিদের ধানসহ অন্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ এখনও সম্ভব হয়নি।
আরএ