দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইয়ের হাতে মোছা. ফজিলা খাতুন (৪৫) নামে এক নারী খুন হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) রাতে উপজেলার ১নং দুল্লা ইউনিয়নের হরিরামপুরে এ ঘটনা ঘটে।
নিহত ফজিলা খাতুন স্থানীয় মৃত জালাল উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত জামাই মো. মনির মিয়া (৩০) একই এলাকার সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মনিরের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বাকবিতণ্ডা চলছিল। একপর্যায়ে মনির ঘর থেকে চলে যান। পরে রাত আড়াইটার দিকে মনির বাড়িতে এসে তার ছেলে রোহান মিয়াকে (৪) নিয়ে চলে যেতে চাইলে স্ত্রী রুমার সঙ্গে পুনরায় কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মনিরের হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে মারতে আক্রমণ চালায়। এসময় শাশুড়ি ফজিলা খাতুন বাঁধা দিলে মনির তার হাতে থাকা ছুরি দিয়ে শাশুড়ি ফজিলা খাতুনের তলপেটের ও তার স্ত্রীকে এলোপাতাড়িভাবে আঘাত করে। পরে দুজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক শাশুড়ি ফজিলা খাতুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত স্ত্রী রুমা আক্তার চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে। তবে এ বিষয়ে অভিযোগ এখনও পায়নি।
আরএ