দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) ভোরে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হবে।
/অ