• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী
  • মির্জাগঞ্জ

ডাকাত দেখে অসুস্থ গৃহকর্তা, সুস্থ করে টাকা-স্বর্ণালঙ্কার লুট

পটুয়াখালী প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে ডাকাত দেখে অসুস্থ হয়ে পড়েন এক ব্যবসায়ী, পরে তাকে সুস্থ করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যান ডাকাতরা, এমন এক ঘটনা ঘটে আমরাগাছিয়া ইউনিয়নের আমরাগাছিয়া গ্রামে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রতিদিনের মতো রাতের খাবার সেরে ঘুমিয়ে পরেছিলেন ওষুধ ব্যবসায়ী সোবাহান হাওলাদার (৬০)। রাত দুইটার দিকে ঘরের দরজা ভেঙ্গে একদল ডাকাত ঘরে প্রবেশ করলে তিনি গৃহকর্তা সোবাহান হাওলদার অসুস্থ হয়ে পরেন। এ সময় ডাকাতরা তাকে পানি খেতে দিয়ে তার সেবাযত্ন করেন। পরে নিজেদের ডাকাত পরিচয় দিয়ে অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা মুল্যবান কাপড়-চোপড় লুট করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর মির্জাগঞ্জে সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে।

একই সময়ে একই বাড়ির সোবাহান হাওলাদারের ভাতিজা অন্য একটি আধা-পাকা ঘরের দরজা ভেঙ্গে ডাকাতদল ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে সদর্পে পালিয়ে যায়। তবে ভুক্তভোগীরা জানিয়েছেন ডাক-চিৎকার না করায় ডাকাতরা তাদের সঙ্গে খারাপ আচরণ করেননি। প্রাথমিকভাবে জানা গেছে, দুইঘর থেকে সাড়ে তিনভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ৩৮ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে গেছে ডাকাতদল।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত দুইটার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের হাওলাদার বাড়ির সোবাহান হাওলাদার ও স্কুল শিক্ষক মো. জহিরুল ইসলাম লায়েসের ঘরের দরজা ভেঙে একদল ডাকাত ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। জহিরুল ইসলাম লায়েস ঝাটিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং চাচা মো. সোবাহান হাওলাদার সুবিদখালী বাজারে ওষুধের ব্যবসা করেন।

ভুক্তভোগী স্কুল শিক্ষক জহিরুল ইসলাম লায়েস বলেন, রাত দুইটার দিকে বৈরি আবহাওয়া বিরাজ করছিলো, প্রচন্ড বৃষ্টির মধ্যে মুখোষপরা একদল ডাকাত ঘরের দরজা ভেঙে কাপড় দিয়ে চোখ-মুখ বেঁধে ফেলে। তারা নিজেদের ডাকাত পরিচয় দেয় এবং ঘরের সকল আসবাবপত্র তছনছ করে নগদ আঠারো হাজার টাকা ও আড়াই ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।

একই বাড়ির স্কুল শিক্ষক মো. জহিরুল ইসলামের চাচা সোবাহান হাওলাদার বলেন, তার পাকা দালানের দরজার সিটকারি (লক) ভেঙে ঘরে ঢুকে ডাকাত দল। তারা নিজেদের ডাকাত পরিচয় দিলে আমি ভয়ে অসুস্থ হয়ে পড়ি। এ সময় ডাকাতরা আমাকে পানি খেতে দেয়। পরে একাধিক আলমারি ভেঙে ১ভরি ওজনের স্বর্ণের চেইন, নগদ দশ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে চলে যায়। তিনি আরো বলেন, ডাকাত দল ঘরে ঢোকার পর প্রায় এক থেকে দেড় ঘন্টা ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে।

সোবাহান হাওলাদার আরো বলেন, তিনি এবং তার স্ত্রী এ সময় ঘরে ছিলেন, কতজন ডাকাত ঘরের বাইরে ছিলেন আমরা জানি না, তবে আমার কক্ষে তিনজন ঢুকে ছিল। তারা আমাদের কোন আঘাত করেনি বরং আমি ভয়ে অসুস্থ হয়ে পরলে ডাকাতরা আমার সেবা যত্ন করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফএইচ/

  • পটুয়াখালী
  • ডাকাত
এ সম্পর্কিত আরও খবর
মানিকগঞ্জে পোশাক কারখানায় ডাকাতি
মানিকগঞ্জে পোশাক কারখানায় ডাকাতি
পটুয়াখালীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু
পটুয়াখালীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু
কুষ্টিয়ায় ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি 
কুষ্টিয়ায় ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি 
পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার গ্রেপ্তার
পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।