দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় কারাগারে মাদক সরবরাহ করতে গিয়ে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। এসময় তার কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ফটকে এমন ঘটনা ঘটে।
গ্রেপ্তার ওই ব্যক্তি কুমিল্লা সদর উপজেলার কাপ্তানবাজার পাক্কার মাথা এলাকার মো. আ. রবের ছেলে মো. কামাল হোসেন।
জেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কামাল হোসেন কারাগারে থাকা এক আসামির সঙ্গে দেখা করতে আসেন। এসময় দুই কারারক্ষীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তার দেহ তল্লাশি করেন। এসময় ওই ব্যক্তির কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা পাওয়া যায়।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, কামাল হোসেন নামে এক দর্শনার্থীর কাছে মাদক পাওয়ার পর তাকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের সাজা দেওয়া হয়েছে। এছাড়াও আর্থিক জরিমানা করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান।
/অ