দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ায় বরই বাগানের চুরি ঠেকাতে গৃহস্থের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে মনির সরদার (৪০) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিক স্থানীয় পাতাকাটা গ্রামের আকসার সরদার এর ছেলে। সে ঢাকায় একটি কাঠের কারখানায় শ্রমিকের কাজ করছিলেন।
থানা ও হাসাপাতাল সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামের দুলাল ফরাজি নিজের বরই বাগানের চুরি ঠেকাতে বাগানের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। ওই বরই বাগানের চারা কেনেন করেন মনির সরদার। সোমবার সকালে ক্রয়কৃত বড়ই চারা সংগ্রহের জন্য তিনি বাগানে যান। এসময় তিনি অজ্ঞাতে বাগান মালিকের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মনির সরদারের ভাই ইয়াকুব সরদার জানান, বরই বাগানে ফাঁদ পেতে রাখার বিষয়টি তার ভাই জানতেন না। ক্রয়কৃত গাছের চারা সংগ্রহ করতে গিয়ে সে বিদ্যুতায়িত হন।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, বিদ্যুততায়িত হওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ/