দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খায়রুল ইসলাম (৪০) নামে একজন মারাত্মকভাবে আহত হয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত খায়রুল ইসলাম তেরাইল গ্রামের মৃত বিচার উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে খায়রুল ইসলামের ওপর ছিনতাইয়ের উদ্দেশে হামলা চালান সানোয়ার হোসেন (৩৫)-সহ কয়েকজন ছিনতাইকারী। এসময় ছুরি দিয়ে আঘাত করার পর খায়রুলের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে সানোয়ারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। সানোয়ার হোসেন বরগুনার তালতলী উপজেলার কড়ুইবাড়িয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, খবর পেয়ে বামুন্দি ক্যাম্প পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সানোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
আরএ