দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর সদর উপজেলার বাগেরহাট এলাকার একটি ইটভাটায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই শ্রমিক। এদিকে, অভিযুক্ত দুই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আটকরা হলেন, যশোর সদর উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত আলী আহম্মেদ বিশ্বাসের ছেলে আকরাম হোসেন ও একই গ্রামের অসীম সরদারের ছেলে রাব্বি হোসেন।
মামলার অভিযোগে বলা হয়, প্রায় ৪-৫ মাস ধরে ভুক্তভোগী নারী স্থানীয় একটি ইটভাটায় কাজ করছেন। সেখানে একটি কুঁড়েঘরে তিনি স্বামী ও সন্তানসহ বসবাস করেন। অভিযুক্ত আকরাম হোসেন একজন বখাটে এবং অপর অভিযুক্ত রাব্বি হোসেন একই ভাটার ট্রাকে কাজ করেন। ভাটার কাজের সূত্র ধরে তাদের সঙ্গে পরিচয়।
শুক্রবার ভোরে কাজ শেষে ভাটার পুকুরে গোসল করতে যান ওই নারী। গোসল শেষে ওঠার সময় আকরাম হোসেন পেছন থেকে ঝাপটে ধরে মুখ চেপে ধরে তাকে ইট তৈরির পটের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এসময় রাব্বি হোসেন সহযোগিতা করে। ধর্ষণের পর তারা নানা ভয়ভীতি দেখিয়ে স্থান ত্যাগ করে। পরে বিষয়টি ভাটা মালিক ও স্বামীকে জানান ভুক্তভোগী নারী। তাদের সহায়তায় কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার পাল জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্তদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
/অ