দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের বন্দরে থানা ছাত্রদলের সাবেক সভাপতির অফিস থেকে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বন্দরের মদনপুর এলাকা থেকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ খন্দকারকে আটক করা হয়।
আটক জাহেদ খন্দকার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও মনিহার গ্রামের আবু সাঈদ খন্দকারের ছেলে।
পুলিশ জানায়, মদনপুরে ছাত্রদলের সভাপতি আল আমিনের ব্যক্তিগত কার্যালয়ের ভেতর অবস্থান করছিল জাহেদ। বিষয়টি জানতে পেরে ধামগড় পুলিশ ফাঁড়ি একটি দল ওই কার্যালয়ে গিয়ে তাকে আটক করে।
আটকৃত জাহিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি বলেন, আটক হওয়া জাহেদ খন্দকারকে আড়াইহাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ছাত্রদল নেতার কার্যালয় থেকে যুবলীগ নেতার আটকের বিষয়ে জানতে চাইলে থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন জানান, তিনি এ সম্পর্কে কিছুই জানেন না।
আরএ