দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হবিগঞ্জে মাহবুব মিয়া (২৫ ) নামে এক যুবকের হাওর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) বিকাল সদর উপজেলার শিয়ালদাড়িয়া হাওর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে স্বানীয় লোকজন সদর উপজেলার শিয়ালদাড়িয়া হাওরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান, পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে এসেছে। লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করে লাশ হাওরে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।