দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, আওয়ামী সন্ত্রাসীরা সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে রয়েছে। তাদের হাতে প্রচুর অর্থ রয়েছে। যার মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করতে সক্ষম।
বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের গড়পাড়া এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগকে চিহ্নিত করে আইনের আওতায় আনা বর্তমান সরকারের দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকার জনগণের চোখে একটি ব্যর্থ সরকারে পরিণত হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে প্রতিটি ক্ষেত্রে তাদের জবাবদিহিতা থাকা উচিত।
পরিদর্শনের সময় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মানবেন্দ্র ঘোষের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আরএ