দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর এসএসসি পরীক্ষা কেন্দ্র ভাঙচুর করেছে গণিত পরীক্ষার্থীরা।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে তারা এই ভাঙচুর চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও সেনাবাহিনী। তবে কেউ আটক বা আহত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. কবির হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রেটি ছিল রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে পরীক্ষা শেষে তারা কয়েকটি বেঞ্চ ও কিছু গ্লাস ভাঙচুর করেছে। তবে কেউ আহত হয়নি। এই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৭২ জন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা ভাঙচুর করেছে, তাদের শনাক্ত করে পরিবারকে ডেকে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে বলা হয়েছে।’
আরএ