দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় যমুনা নদীতে চাঁদাবাজির সময় চার চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে নৌ-পুলিশ।
রোববার (২০এপ্রিল) দুপুরে বালু বোঝাই একটি চলন্ত বলগেট নৌকা থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন—চর কালিকাপুর গ্রামের মো. শরিফ শেখ (৩৫), মো. লাভলু হোসেন (২৫), মো. শাকিল আহম্মেদ (২৮) ও মো. রঞ্জু আহম্মেদ (২৬)।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নদীপথে চলাচলকারী বলগেট নৌকা থেকে ৫০০ থেকে ১,০০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। প্রতিদিন শত শত নৌযান থেকে এভাবে আদায় করা হত লাখ লাখ টাকা। চাঁদা না দিলে নৌকার মাঝিদের মারধর ও ভয়ভীতি দেখানো হতো বলে অভিযোগ করেছে ভূক্তভোগীরা।
চাঁদাবাজির ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে নৌ-পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও নৌযান মালিকরা বাকি চাঁদাবাজদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এফএইচ/