দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসার ড. মোহাম্মদ মাছুদের অপসারনের দাবিতে আমরণ অনশন করছে শিক্ষার্থীরা।
সোমবার (২১ এপ্রিল) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েলফেয়ার সেন্টার সামনে সমবেত হয় আন্দোলনকারীরা। পরে সেখানে তারা অবস্থান করে একদফা দাবিতে আমরন অনশন শুরু করে।
এ সময় শিক্ষার্থীদের অশনরত স্থানে আসেন কুয়েটের শিক্ষকরা। তারা আন্দোলনরতদের সঙ্গে আলোচনা করেন এবং কর্মসূচী প্রত্যাহারের আহ্বান জানান। শিক্ষর্থীরা তাদের একদফা দাবিতে অনড় থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।
ছাত্রদের বিরুদ্ধে মামলার ইন্ধন , শিক্ষাথীদের বহিষ্কারসহ ভিসির বিরুদ্ধে নানা অভিযোগ করেন। নতুন ভিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংর্ঘষের ঘটনায় নতুন তদন্ত কমিটি করার দাবি জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য , ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রæয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৪ এপ্রিল রাতে সিন্ডিকেট সভায় আগামী ৪ মে একাডেমী কার্যক্রম শুরু ও দুই মে হল খোলার ঘোষণা দেয়। একই সাথে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা ১৫ এপ্রিল মঙ্গলবার তালা ভেঙে হলগুলোতে প্রবেশ করে। পরে উপাচার্যের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনে মাঠে নামে তারা।
এফএইচ/