দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল নগরীর ফুটপাত, রাস্তা ও জনসাধারণের ব্যবহার্য জায়গায় অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণের জন্য নোটিশ জারি করেছে বরিশাল সিটি করপোরেশন।
শুক্রবার (৩ মার্চ) বিকেলে বরিশাল সিটি করপোরেশন প্রশাসকের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
মিডিয়া সেলের এডমিন সাকলাইন মোস্তাক জানান, সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণের নির্দেশে বরিশাল সিটি করপোরেশন এলাকায় ফুটপাত, রাস্তা এবং জনসাধারণের ব্যবহার্য জায়গায় অবৈধ দোকান ও স্থাপনা আগামী ১০ এপ্রিলের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য বিশেষভাবে অনুরোধ করে নোটিশ দেওয়া হয়েছে। ১০ এপ্রিলের পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সিটি করপোরেশন।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণ বলেন, ‘আমার জন্ম এই শহরে। আমি জানি এই শহরে কী কী সমস্যা রয়েছে। বরিশাল নগরীর অধিকাংশ ফুটপাত অবৈধ দখলে রয়েছে, জনসাধারণ চলাচল করতে পারে না। এসব আর সহ্য করা হবে না। সময় বেধে দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে নিজের অবৈধ স্থাপনা নিজে না সরালে আমরা সেগুলো উচ্ছেদে ব্যবস্থা নেব।’
অন্যদিকে সিটি করপোরেশনের যাবতীয় সেবা নিয়ে সমস্যা, অভিযোগ, পরামর্শ ও সম্ভাবনা জানাতে— ০১৬১৬১৬৪৬৯৬ ও ০১৭৩০৪৪১৩৩৫ এই দুটি নম্বরের হোয়াটস অ্যাপে ছবি ও ভিডিও সহকারে সরাসরি প্রশাসক বরাবর পাঠানোর জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে সিটি করপোরেশনের পক্ষ থেকে।
/অ