দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবরকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) ভোরে জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এমএজি বাবর জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের মৃত আব্দুন নূর মেম্বারের ছেলে।
পুলিশ জানায়, এমএজি বাবরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নিলেও বাকি দুটি মামলায় জামিন নেননি। পরে রোববার ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এমএজি বাবরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরএ