দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রামাণিককে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। একই দিন বিকেলে উপজেলার বানিয়াপাড়া গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তারর করা হয়।
গ্রেপ্তার মফিজ উদ্দিন রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত ওকাইয়ের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান। তিনি বলেন, রোববার বিকেলে থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে আওয়ামী লীগ নেতা মফিজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মফিজ উপজেলা বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার আসামি। বিকেলেই তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরএ