দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার কাহালু উপজেলা সাব-রেজিস্টার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২০ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দুই জন নকলনবিশ ও দুইজন দলিল লেখকের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানিয়েছে দুদক।
দুদক জানায়, দলিল সম্পাদন ও দলিলের নকল উত্তোলনসহ কাহালু উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে আর্থিক নানা অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে দুইজন নকলনবিশের কাছ সেবা প্রার্থীদের থেকে নেওয়া ঘুষের ১৪ হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়। এছাড়াও দুইজন দলিল লেখকের অনিয়মের প্রমাণ পাওয়া যায় হাতে-নাতে। এজন্য দুইজন নকলনবিশকে সাময়িক বরখাস্ত করতে ও দলিল লেখকদের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে দুদক। তবে অর্থসহ হাতে-নাতে ধরা পরা নকলনবিশদের পরিচয় প্রকাশ করেনি সংস্থাটি।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার সহকারী পরিচালক জাহিদুল ইসলাম জানান, তদন্তের জন্য নকলনবিশদের নাম পরিচয় জানানো হচ্ছে না। এছাড়াও দুইজন দলিল লেখকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত টাকা হেফাজতে নেওয়া হয়েছে, আইন মেনে সরকারি কোষাগারে দেওয়া হবে।
/অ