দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী এলাকায় শনিবার (১৯ এপ্রিল) রাতে ঝটিকা মশাল মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও রোববার (২০ এপ্রিল) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, শতাধিক মানুষ মুখ ঢেকে পরে বাঁশের মাথায় মশাল জ্বালিয়ে স্লোগান দিতে দিতে সড়ক দিয়ে অগ্রসর হচ্ছে।
এসময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
ঘটনাটি সদর উপজেলার চিকন্দী ও পালং সড়কের মাঝামাঝি এলাকায় রাতের বেলায় সংঘটিত হয়। বিষয়টি শনাক্ত করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানান শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম।
পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান জানান, এটি আকস্মিক। কারা এতে অংশ নিয়েছেন, তা চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আওয়ামী লীগের একাধিক নেতার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করার পর বিষয়টি আরও বেশি আলোচিত হয়।
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের এক নেতার দাবি, দেশের অন্যান্য জেলার মতো শরীয়তপুরেও দলীয় কার্যক্রম আবারও সক্রিয় হচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে ও অন্যান্য রাজনৈতিক ইস্যুতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, যার অংশ হিসেবেই এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
/অ