দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলায় ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) সকালে ভলাকুট গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রুবেল মিয়া ভলাকুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনু মিয়ার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল আলম বলেন, ‘রুবেল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিস্থিতি উত্তপ্ত করতে সক্রিয় ভূমিকা রাখেন। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
আরএ