দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘এসো নবীন, দলে দলে, ছাত্রদলের পতাকা তলে’—এই উদ্দীপনামূলক স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম।
রোববার (২০ এপ্রিল) সকালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপস্থিত নতুন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদলের পতাকা তলে নিজেদের যুক্ত করার আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ। এ সময় জেলা ছাত্রদলের নেতারা উপস্থিত থেকে নবীনদের সদস্য হওয়ার আহ্বান জানান এবং দলের আদর্শ ও সংগ্রামের কথা তুলে ধরেন।
নবীনদের উদ্দেশে নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল মানেই অন্যায়ের প্রতিবাদ, গণতন্ত্রের জন্য লড়াই, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা। তোমরাই আগামীর নেতৃত্ব, তোমরাই এই সংগ্রামের শক্তি।
ছাত্র রাজনীতিতে নতুনদের সম্পৃক্ত করতে ও গণতান্ত্রিক চেতনায় গড়ে তুলতে এমন কার্যক্রম প্রশংসিত হয়েছে শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও।
দলীয় ঐক্য, উদ্দীপনা ও সংগঠনের প্রসারে এই সদস্য সংগ্রহ কার্যক্রম ছাত্রদলের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসময় উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, সহ-দপ্তর সম্পাদক শাহিনুর রহমান শাহীন প্রমুখ।
আরএ