• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

ছাত্রদলের একযোগে ২৯ কমিটি ঘোষণা

দেশ টিভি ডেস্ক
  ০৩ মে ২০২৬, ০৭:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজসহ জেলা ও মহানগরে একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এসব কমিটির মধ্যে কয়েকটি নতুন এবং বাকিগুলো পূর্ণাঙ্গ, আংশিক পূর্ণাঙ্গ ও বর্ধিত করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা আলাদা বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদন করা হয়।

বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ কমিটি: সাতটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।

এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও পুণ্ড্র ইউনিভার্সিটিতে আংশিক এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে। মেডিকেল কলেজের মধ্যে ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি দেওয়া হয়েছে।

মহানগর ও জেলা কমিটি: নয়টি মহানগরের মধ্যে ঢাকা মহানগর উত্তর, পশ্চিম, দক্ষিণ ও পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ দক্ষিণ জেলা, ময়মনসিংহ উত্তর জেলা এবং জামালপুর মহানগরে পূর্ণাঙ্গ ও কুমিল্লা মহানগরে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।

এছাড়া নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

কলেজ কমিটি: পাঁচটি কলেজের মধ্যে আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ এবং জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। ঢাকা কলেজে দেওয়া হয়েছে বর্ধিত কমিটি।

বরিশাল: বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের নতুন কমিটি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত কমিটি প্রকাশ করা হয়।

ছাত্রদলের প্রকাশিত নতুন আহ্বায়ক কমিটিতে বরিশাল মহানগর শাখায় এনামুল হাসান তাসনিম কে আহবায়ক আর মো: নাভিদ রহমান খান (তুষার) কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহবায়ক করা হয়েছে ১১ জনকে।

এদিকে বরিশাল জেলা শাখায় তৌফিকুল ইসলাম (ইমরান) কে আহবায়ক আর মো: আল আমীন মৃধা কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহবায়ক করা হয়েছে ১০ জনকে।

আগামী ৩০ দিনের মধ্যে পূনাঙ্গ আহবায়ক কমিটি গঠনের নিদেশনাও দেয়া হয়েছে কেন্দ্র থেকে।

এদিকে নতুন কমিটি প্রকাশিত হবার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কমিটিতে স্বাগত জানাচ্ছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির নেতারা।

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি বিপুল, সাধারাণ সম্পাদক সোহেল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা।

ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আশরাফুল হক বিপুল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ সোহেল রানা।

শনিবার (২ মে) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাজির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। অন্যদিকে ‎সহ-সভাপতি পদে রয়েছেন সারোয়ার আহমেদ শাওন, সাজ্জাদুল আলম সিফাত ও নাজমুল হাসান ইমন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আশিক ইকবাল রাব্বিকে।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ খায়রুল ইসলাম, রাকিবুল ইসলাম আপেল ও মোঃ হেলাল হোসেন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাঈম ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন হাসিবুল রহমান রাকিব।

‎‎দপ্তর সম্পাদক পদে অর্ঘ্য দীপ সাহা এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতে খারুল ইসলাম।

‎কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য জেলা নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করা হয়েছে।

নোয়াখালী:

দীর্ঘ প্রতীক্ষার ত্যাগীদের মূল্যায়ন দিয়ে ছাত্রদলের নতুন কমিটি পেয়েছে নোয়াখালী জেলা। নতুন নেতৃত্বে আসায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দিপনা।

সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনবিএস রাসেল, অন্যদিকে, সাধারণ সম্পাদক হয়েছেন জিয়াউর রহমান রাহান।

কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন আনোয়ার হোসেন রকি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নাজিম উদ্দীন রনি।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আকবর হোসেন।

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্যের এই কমিটি অনুমোদন করেন।

একই সঙ্গে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন পর কমিটি ঘোষণায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস,তাদের প্রত্যাশা নতুন কমিটি সংগঠনের সব ইউনিটকে পুনর্গঠন করে আরও শক্তিশালী করবে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল বলেন,“বিগত দিনে শিক্ষার্থীবান্ধব কাজ করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো। কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ”।

আরও পড়ুন

আমি মেয়র হলে ময়লার বিল দিতে হবে না: আসিফ

নোয়াখালী জেলা ছাত্রদলের সেক্রেটারি রাহান বলেন,“শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছি। আগামীতে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা হবে।”

নতুন নেতৃত্বে নোয়াখালী জেলা ছাত্রদল কতটা সক্রিয় ও শক্তিশালী হয়ে উঠতে পারে সেটিই এখন দেখার অপেক্ষা।

কে

  • ছাত্রদল
  • কমিটি
এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের জাতীয় সমন্বয় কমিটি গঠন
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের জাতীয় সমন্বয় কমিটি গঠন
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন
কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি ফারুক, সম্পাদক মিরন
কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি ফারুক, সম্পাদক মিরন
বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি ঘোষণা
বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি ঘোষণা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।