দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে হত্যা, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক ও মাদক মামলাসহ মোট ৯টি মামলার পলাতক আসামি হাসান আলী সোহাগ (৩১) ওরফে ‘ডেঞ্জার সোহাগ’-কে আটক করেছে র্যাব-৬।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বলাডাঙা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সোহাগ একই এলাকার বাসিন্দা শেখ ধলু মিয়ার ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাসেল জানান, ডেঞ্জার সোহাগের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
আটকের পর সোহাগকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা।
আরএ