দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয়কে (২৮) গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে গতকাল (বৃহস্পতিবার) তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুর্জয় সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা গ্রামের মোতালেব আলীর ছেলে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী এবং বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী নিষিদ্ধ সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।
/অ