দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের সখীপুরে আমিনা বেগম (৪৫) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বত্তরা। ওই গৃহবধু আমেনা বেগম উপজেলার ঘোনারচালা গ্রামের সৌদি প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে পুলিশ বাড়ীর পাশে ধানক্ষেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় উদ্ধার করে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে গৃহবধু আমেনা বেগম পরিবারের অন্যদের সাথে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে আমেনা বেগম তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘরে থেকে বেরিয়ে আসে। এরপর রাতে অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি। পরে সকালে স্থানীয়রা তার মরদেহ বাড়ীর পাশে ধানক্ষেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, মরদেহের গলায় ক্ষত চিহ্ন রয়েছে। তাকে হত্যার পর দূর্বৃত্তরা পরনে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় নিহত আমেনা বেগমের মেয়ে লিতু আক্তার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এফএইচ/