দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযানে তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ছয় নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) রাত থেকে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর পর্যন্ত একাধিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন- সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা (৩৯), বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মো. মনির হোসেন দুর্লভ (৪২), বালিয়াটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জুহিরুল ইসলাম (৩৬), দিঘুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাদশা মিয়া (৪৫), দিঘুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া (৪৪) এবং হরগজ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আব্দুস সালাম (৪৪)।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বিরুদ্ধে কোনো মামলায় আদালতে পাঠানো হবে, তা আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সাটুরিয়া থানার উদ্যোগে একযোগে এতজন আওয়ামী লীগ নেতা কর্মীকে আটক করা হলো, যা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, রাজনৈতিক অঙ্গনে এই অভিযান একটি বড় বার্তা বহন করছে।
আরএ