দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর বদলগাছীতে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে জাহিদ হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃত জাহিদ হোসেন বদলগাছী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের স্থানীয় সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদারের ছত্রছায়ায় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।
এদিন দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, বুধবার সকালে অভিযান চালিয়ে ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। গত বছরের ৫ নভেম্বর বদলগাছীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়।
আরএ