• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • টাঙ্গাইল

টাঙ্গাইলে ভিন্ন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা দিলো শিক্ষার্থীরা! পাস নিয়ে হতাশা

অভিজিৎ ঘোষ, টাঙ্গাইল
  ১৫ এপ্রিল ২০২৫, ২১:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

টাঙ্গাইলে ট্যাগ অফিসার ও সহকারি কেন্দ্র সচিবের দায়িত্ব অবহেলার কারণে ভিন্ন সেটের প্রশ্নপত্রে চলমান এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। এতে পরীক্ষায় পাস করা নিয়ে হতাশায় তারা। এই ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসার ও সহকারি কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৫ এপ্রিল) টাঙ্গাইল সদর উপজেলার শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ইংরেজি পরীক্ষায় এই ঘটনা ঘটে। পরীক্ষায় বোর্ড থেকে পাঠানো ১ নম্বর সেটের প্রশ্নপত্রের বিপরীতে ৩ নম্বর সেট প্রশ্নপত্রের পরীক্ষা নেয়া হয়। তবে জেলার বাকি কেন্দ্রগুলোতে ১ নম্বর সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, এসএসসি পরীক্ষায় শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি ভেন্যুতে অগ্রনী উচ্চ বিদ্যালয়, শাহরিয়ার হাসান উচ্চ বিদ্যালয়, চৌধুরী মালঞ্চ উচ্চ বিদ্যালয় ও মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ২৮১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। মঙ্গলবার যথারীতি সময়ে ইংরেজী প্রথমপত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানতে পারে তারা ভিন্ন সেটে পরীক্ষা দিয়েছে। এতে পরীক্ষায় পাস নিয়ে তাদের মধ্যে হতাশা দেখা দেয়। পরে শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে তাদের পরীক্ষার খাতা বোর্ডের মাধ্যমে সঠিকভাবে মূল্যায়নের আশ্বাস দেয়া হয়।

এই ঘটনায় শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ট্যাগ অফিসার ও টাঙ্গাইল সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শেখ মো. মুসা এবং সহকারি কেন্দ্র সচিব ও শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলমকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম বলেন, কেন্দ্রে ১ নম্বর সেট প্রশ্নের পরিবর্তে ভুলক্রমে গত ১০ এপ্রিল মুঠোফোনে আসা ক্ষুদেবার্তা দেখে ৩ নম্বর সেটের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে না। তাদের উত্তরপত্র বিশেষভাবে মূল্যায়ন করা হবে।

ট্যাগ অফিসার ও টাঙ্গাইল সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শেখ মো. মুসা বলেন, পরীক্ষার আগে ইউএনও, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার বোর্ড থেকে আসা ক্ষুদে বার্তা না মেলানো হয়। কিন্তু আজকের পরীক্ষায় সেটা না করায় এমন ভুল হয়েছে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্চয় কুমার মহন্ত জানান, প্রশ্ন সেটের ক্ষুদেবার্তা না দেখেই পরীক্ষা নেয়া হয়েছে। এটা দায়িত্ব অবহেলা। বিষয়টি জানার পরই বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা এই উত্তরপত্রগুলো বিশেষভাবে মূল্যায়নের আশ্বাস দিয়েছেন। এতে পরীক্ষার্থীদের কোন সমস্যা হবে না। এই ঘটনায় দায়িত্ব অবহেলায় ট্যাগ অফিসার এবং সহকারি কেন্দ্র সচিবকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফএইচ/

  • টাঙ্গাইল
  • ভিন্ন সেট
  • পরীক্ষা
এ সম্পর্কিত আরও খবর
পরমাণু বোমার পরীক্ষা পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
পরমাণু বোমার পরীক্ষা পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
শিক্ষার্থীদের মানতে হবে ১০ নির্দেশনা
শিক্ষার্থীদের মানতে হবে ১০ নির্দেশনা
নিখোঁজের ৪ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ
নিখোঁজের ৪ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ
যমুনাসেতু দিয়ে এক দিনে ৪৭ হাজার যানবাহন পারাপার
যমুনাসেতু দিয়ে এক দিনে ৪৭ হাজার যানবাহন পারাপার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।