দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দুটি বিস্ফোরক ও একটি হত্যা মামলায় আওয়ামী লীগের আটজন নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ মোহাম্মদ আব্দুন নূর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাগুলো বিচারাধীন থাকলেও আসামিরা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত প্রাথমিকভাবে জামিন না দিয়ে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
আদালতে আত্মসমর্পণ করা নেতারা হলেন, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ (৫০), ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফয়েজুল ইসলাম ফয়েজ (৪৫), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (৩৬), সিংগাইর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (২৩), বলধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েদুল মেম্বার (৪৫), প্রচার সম্পাদক মোসলেম উদ্দিন (৩৫), উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন (৪৯) এবং আনোয়ার হোসেন (৪৪)।
এফএইচ/