দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘ফলাফল নিম্নচাপ’ চলাকালে বিষক্রিয়ায় ১৮ অভিনয় শিল্পী অসুস্থ হয়েছেন। সোমবার (২৬ জুন) রাত সাড়ে ৭টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অভিনয় শিল্পীদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল বলেন, একাডেমিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘ফলাফল নিম্নচাপ’ চলাকালে একে একে ১৮ অভিনয় শিল্পী বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধবিরোধীরা নাশকতা করে থাকতে পারে। মাঝে মধ্যেই শিল্পকলাতে অনুষ্ঠান চলাকালে অঘটন ঘটে। এর আগে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিম ইফতেখার বলেন, কোনো কেমিক্যাল অথবা বিষজাতীয় কোনো পাউডার থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে।
চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার আব্দুর রাকিবসহ জেলা প্রশাসনে উর্ধ্বতন কর্মকর্তারা।