দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মেলায় নাগরদোলায় চড়া অবস্থায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে স্বামী।
সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহি উদ্দিনের ওরসের মেলায় এ ঘটনা ঘটে।
নিহত লাকী বেগম (২০) চৌমুহনী পৌরসভার আলীপুরের বেদে পল্লীর মনসুর আলীর মেয়ে।
এ ঘটনায় লাকী বেগমের স্বামী সাবিক হোসেনকে আটক করেছে পুলিশ। সাকিব সদর উপজেলার মান্নান নগর বেদে পল্লীর মো. মঙ্গল হোসেনের ছেলে।
নিহতের মা শেফালী বেগম জানান, এক বছর সদর উপজেলার মান্নান নগরের বেদে পল্লীর মঙ্গল হোসেনের ছেলে সাকিবের সঙ্গে বিয়ে হয় লাকির। লাকী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। পনের দিন আসে শ্বশুর বাড়ি থেকে স্বামীসহ বাবার বাড়িতে আসেন লাকী। সেখানে রোববার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে লাকীকে মারধর করে জামা কাপড় ছিঁড়ে ফেলেন সাকিব।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পরে লাকীর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে লাকীকে নববর্ষ উপলক্ষে একলাশপুরের মহিউদ্দিন হাফেজের ওরসের মেলায় ঘুরতে যান সাকিব। সেখানে স্বামী-স্ত্রী একসাথে নাগরদোলায় উঠেন। নাগরদোলার চড়া অবস্থায় স্ত্রী গলায় ছুরিকাঘাত করেন সাকিব। আশঙ্কাজনক অবস্থায় তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, ঘটনার পর স্থানীয় লোকজন লাকীর স্বামী সাবিককে আটক করে পিটুনি দেয়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে তাকে আটক করে পুলিশ। পুলিশ পাহারায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ