দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার ভেঙে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিপন নাথ ঘোষ (৪৫) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা গ্রামের নারায়ন নাথ ঘোষের ছেলে।
টাঙ্গাইলের র্যাব-১৪ এর ৩নং কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান, ৫ আগস্ট সরকার পতনের সময় দেশের আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্যান্য বন্দিদের সঙ্গে রিপনও পালিয়ে যায়। প্রায় ৮ মাস পর শনিবার রাতে তাকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রোববার সকালে তাকে গাজীপুরের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
আরএ