দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরে কালবৈশাখী ঝড়সহ শিলা বৃষ্টি হয়েছে। এতে আম, লিচু ও ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এতে আম ও লিচু ঝরে পড়ে যায়। এছাড়াও ভুট্রা, কলা, লাউয়ের মাচা ও সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়।
মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে প্রায় ২ হাজার ২ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে বলে জেলা কৃষি বিভাগ নিশ্চিত করেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান, শিলাবৃষ্টিতে ভুট্টা, আম, লিচু ও টমেটোসহ বিভিন্ন প্রকার সবজির ক্ষেত ভেঙে গেছে।
আরএ