দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাট জেলা কারাগার থেকে মো. সিরাজুল ইসলাম নামে পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া এসএসসি পরীক্ষায় তিনি অংশ নেন।
জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা কারাগারের জেল সুপার (অতি.) মো. আব্দুর রউফ জানান, নারী ও শিশু নির্যাতনের একটি মামলার আসামি হয়ে ৩ এপ্রিল থেকে সিরাজুল ইসলাম জেলা কারাগারে আছেন। আদালতের নির্দেশে কারাগারে তার এসএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। এজন্য পড়ার জন্য তাকে বই সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার সেখানে নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শকসহ প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসক জেলখানা পরিদর্শন করে ওই পরীক্ষার্থীর খোঁজ খবর নিয়েছেন।
উল্লেখ্য, জয়পুরহাট জেলায় এবার ১২ হাজার ৬০৪ জন শিক্ষার্থী এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। এরমধ্যে ৬ হাজার ৯৬১ জন ছাত্র ও ৫ হাজার ৬৪৩ জন ছাত্রী রয়েছে।
আরএ