দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটককৃত জহিরুল পশ্চিম সুবিদখালী গ্রামের মো. হালিম সিকদারের ছেলে।
বুধবার (৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একটি মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার সময় তাকে আটক করে মির্জাগঞ্জ থানা পুলিশ।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম হাওলাদার জানান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনি প্রচারণায় বাঁধা ও মারধরের ঘটনায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরএ