দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুরুল আমিন (৬০) নামের এক দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টা দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড এলাকার ভাইসচেয়ারম্যান সড়কের চৌধুরীর চা দোকানের সামনে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- নিহত নুরুল আমিনের ছেলে বজলুর রহমান ভুলু (৩১), মো. মামুন (২৫), ফিরোজ (১৮) ও মেয়ে আছমা আক্তার (২৭)। তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত বজলুর রহমান ভুলু জানান, স্থানীয় চৌধুরীর চা দোকানের সামনে একটি মাচায় বসে ওই এলাকার কামাল, জামাল, মাসুদ, আলমগীর, মনির ও সেলিমের সঙ্গে বিভিন্ন এলাকার অপরিচিত লোকজন গভীররাত পর্যন্ত আড্ডা ও নেশা করে আসছিল । এ নিয়ে দুইদিন আগে বজলুর রহমান ভুলু অপরিচিতদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে অভিযুক্তদের সঙ্গে সামান্য বাকবিতণ্ডা হয়। এরই জেরে সোমবার রাতে চৌধুরীর চা দোকানে তার ভাই মামুন চা খেতে গেলে পাওনা টাকার অজুহাতে চা দোকানদার চৌধুরীর সঙ্গে তার ভাই মামুনের মধ্যে তর্কবিতর্ক হয় । এ সুযোগে কামাল, জামাল, মাসুদ, আলমগীর, মনির ও সেলিম মিলে মামুনকে মারপিট করে। খবর পেয়ে বজুলর রহমান ভুলু, তার পিতা নুরুল আমিন ও বোন আছমা আক্তার এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। এসময় ভুলুর পিতা অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী নুরুল আমিনকে ঘটনাস্থলে পিটিয়ে হত্যা করে অভিযুক্তরা।
বজলুর রহমান ভুলু আরও জানান, অভিযুক্তদের করা মাদক কারবারী ও নেশার বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে তার বাবাকে হত্যা এবং পরিবারের আরও চারজনকে আহত করেছে। এ বিষয়ে মামলা করা হবে।
অভিযুক্তরা পলাতক ও তাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে সেলিম নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
কে