দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদনে এপ্রিলে পোশাক খাতের রপ্তানি প্রবৃদ্ধি ৩২ শতাংশের বেশি। তবে এই প্রবৃদ্ধি নিয়ে খুব একটা আশাবাদী নন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের মতে, টানা আট মাসের নেতিবাচক ধারা কাটিয়ে স্থিতিশীল অবস্থায় ফিরতে সময় লাগবে। আর অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসা পরিবেশের অনিশ্চয়তায় বিদেশি ক্রেতাদের পিছুটান দেখা যাচ্ছে। যা দেশের জন্য ভালো বার্তা দিচ্ছে না।
ইপিবির তথ্য বলছে, মার্চের ৩৪৮ কোটি ডলারের তুলনায় এপ্রিলে রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ২০ শতাংশ। তবে এই প্রবৃদ্ধিতে স্বস্তি নেই রপ্তানিকারকদের মধ্যে।
তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, এটি মূলত আগের দুই মাসের ক্রয়াদেশের প্রতিফলন, বর্তমান পরিস্থিতি এখনো পুরোপুরি ইতিবাচক নয়। সামনের দিনগুলো নিয়েও খুব বেশি আশাবাদ দেখা যাচ্ছে না।
রপ্তানিকারকদের এমন শঙ্কার সঙ্গে একমত নয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, রপ্তানি প্রবৃদ্ধি ও প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় দেশের সামষ্টিক অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।
এদিকে, পোশাক খাতের এই পরিস্থিতির পেছনে বৈশ্বিক যুদ্ধপরিস্থিতিসহ ব্যবসায়িক পরিবেশের অনিশ্চয়তাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা।
অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন সিদ্দিকী বলেছেন, বিদেশি ক্রেতাদের আস্থায় ভাটা পড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে রপ্তানি আদেশে। আগামীতে রপ্তানি প্রবৃদ্ধি বাড়াতে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।
কে