দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে অনুমতি ছাড়া কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা ১০ টি অবৈধ চুল্লি গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার (৬ এপ্রিল) দুপুরে ডাসার উপজেলার ধুয়াসার গ্রামে এ অভিযান পরিচালিত হয়। এই অভিযান পরিচালনা করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফ-উল-আরেফীন।
এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই জনবসতিপূর্ণ এলাকায় ওই চুল্লিগুলো স্থাপন করা হয়। কাঠ পোড়ানোর সময় চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছন্ন হয়ে যায়। যে কারণে এলাকায় শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
অন্যদিকে এ ধোঁয়া ফসলের ওপরও বিরূপ প্রভাব ফেলছে। তাই এসব অবৈধ চুল্লি মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাহাবুব আলম, ডাসার থানা এস আই হানিফ সরকার সহ সেনাবাহিনী ও ডাসার থানা পুলিশের সদস্যরা।