দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানার টয়লেটের ভেতর থেকে আলী আকবর (৩৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বোর্ডঘর এলাকার ওই কারখানার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত শ্রমিক চুয়াডাঙ্গা জেলার বিষ্ণপুর এলাকার আসান মণ্ডলের ছেলে।
জানা যায়, কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় টেকনো টেক্সটাইল মিল নামে কারখানায় এ ঘটনা ঘটে। প্রতিদিনের মতো সকালেও শ্রমিক আকবর তার কর্মস্থল ওই কারখানায় যান। কিন্তু দুপুরে ওই কারখানার টয়লেটের ভেতরে ওই শ্রমিকের মরদেহ দেখতে পান তার সহকর্মীরা। এরপর বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশ খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) হযরত আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কে